print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০-১২-২০২০
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রশিদ(৩৫) কে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে,৩০ই ডিসেম্বর(বুধবার) আব্দুর রশিদ রাজমিস্ত্রী অখিলের দায়িত্বে যুগালে হিসেবে নিশ্চিতপুর পূজা মন্ডপের পাশের একটি বাড়িতে কাজ করতে যায়।সকাল ১১ টার দিকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে আমগাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন বাড়িওয়ালা। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সন্ধ্যায় হাসপাতালে পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।