print news || Dailydeshsomoy

প্রকাশিত ,০৬, এপ্রিল ,২০২৪

কবিতা , আল্লাহ তুমি অন্তর্যামী

দেলোয়ার হোছাইন

আল্লাহ তুমি অন্তর্যামী
সবই তোমার জানা ।
কেমনে করে রাখো খবর
তুমি একজনা ।।

করেছি কত পাপ তাপ
এই আমার অনুতাপ
মরণ ডরে ভাবছি এখন
পাপের পরিমাণ অজানা ।।

নামাজ পড়ি রাখি রোজা
চলি আমি সরল সোজা
ঈমানের সাথে দিও মরণ
দিও শান্তি ঠিকানা ।।

করেছি যত পাপ তাপ
মুছে দিও করে মাফ
দেলোয়ারের চিন্তা এখন
কবরেরও যাতনা ।।