print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, মার্চ,২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

লক্ষীপুর জেলার রামগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস আজ শুক্রবার পালিত হয়। বিজ্ঞানীদের প্রযুক্তি কাজে লাগিয়ে মাটি ছাড়াই কিভাবে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদন করা যায় সে বিষয়ের উপর চাটখিল ও রামগঞ্জের কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অবহেলিত কচুরিপানা, বাঁশ, দুলালী লতা ও প্রযুক্তি ব্যবহার করে অধিকতর পুষ্টি সমৃদ্ধ ক্যান্সার প্রতিরোধী বিভিন্ন সবজি ও মসলা চাষের উপর উক্ত প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করার ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভবিষ্যতে উক্ত প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে সবজি ও মসলার চাহিদা পূরণে প্রযুক্তির বিকল্প নেই বলে বিজ্ঞানীরা আলোচনা করে। এসময় কৃষকের সার্বক্ষনিক কাজে লাগে এমন দুটি স্পে মেশিন পুরষ্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. মোস্তাফিজুর রহমান তালুকদার ; প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা RARS, বরিশাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ বিমল চন্দ্র কুন্ডু; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, RARS, বরিশাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আলিমুর রহমান; প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, RARS, বরিশাল। ডঃ মিঞা মোঃ বশির ; SSO, OFRD, BARI, নোয়াখালী। মোহাম্মদ রাশেদুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা। সাংবাদিক, শিক্ষক, ইমাম সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক সহকারী মো: আবুল হোসেন।