print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০২৪

কবিতা, ,”দয়াল আমারে বানাইলা তুমি”

দেলোয়ার হোছাইন

দয়াল আমারে বানাইলা তুমি
তুমি কতো দয়াময় ।
তোমার খুঁজে জগত ঘুরি
নিয়ে বুকে ভয় ।।

তোমার নামে কতো গীতি
প্রার্থনা যত যথারীতি
তোমার নামে পথ যে চলি
নেই তাতে সংশয় ।।

চাইলে কিছু কাছে তোমার
ফেরে না কেউ খালি যে আর
চেয়ে থাকি তোমার পানে
জানো তুমি নিশ্চয় ।।

না পাইলেও দেখা তোমার
হৃদয়ে আছো যে গো আমার
কবর মাঝে করিও দয়া
ভয়টা যেন শূণ্য হয় ।।

দেলোয়ার কয় যে ভাবিয়া
ধরায় আছো আড়াল হইয়া
পরকালে দিলে দেখা
হবে আত্মা শান্তিময় ।।