print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, ফেব্রুয়ারি,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রাম নগরীর পরে এই প্রথম দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় একুশে বইমেলা অনুষ্ঠিত
হচ্ছে। আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রæয়ারী তিন দিন ব্যাপী এই বই মেলা চলবে। মেলাকে সাফল্য করার লক্ষ্যে (মঙ্গলবার) পটিয়া ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। একুশে বইমেলা পরিষদের চেয়ারম্যান সাবেক পটিয়া
পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য
পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন একুশে বই মেলা পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ছৈয়দ, কো-চেয়ারম্যান অধ্যাপক অভিজিত
বড়ুয়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, জাহেদুল পাশা আকাশ, অনুপম বড়ুয়া, পুলক দে।

মেলায় ২৫টি স্টলের মধ্যে দেশের সেরা প্রকাশনী সংস্থার বই স্থান পাবে। ২২ ফেব্রæয়ারি পটিয়ার সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল
ইসলাম চৌধুরী মেলার উদ্বোধন করবেন। এতে প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমীর পুরষ্কার প্রাপ্ত কবি ও সাংবাদিক রাশেদ
রউফ এছাড়া তিন দিন ব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথি পাঠের আসর, কবি গানের আসর সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. হরিশংকর জলদাস, বাংলা একাডেমী
পুরষ্কার প্রাপ্ত লেখক ও গবেষক মোহাম্মদ সামশুল হক, মিলন কান্তি দে
সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত কবি ও
সাংবাদিক বিশ্বজিত চৌধুরী।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২০/০২/২০২৪ ইং।