
প্রকাশিত,০৮, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী ওই হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান।
বিদ্যালয়ের সহাকারি প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খুকু আকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাতুুল হাসান রেজবী চৌধুরী।
অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


