print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২৪

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (১ফেব্রয়ারি) বিকালে আটক করা হয়।

আটক আসামীরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার শফিকের ছেলে মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহর আলীর মেয়ে ফাতিমা বেগম (৫০)।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তের কাছে গোপন খবর আসে দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে।এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

০১/০২/২৪