
প্রকাশিত,১১, জানুয়ারি,২০২৪
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১১জানুয়ারি দুপুরের সময় বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলো উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১১/১/২৪


