
—–কবিতা——–
আনোয়ার চিশতি
—-নেত্রকোণা——-
———————————
ওগো জীবন
তুমি কি আজীবন
ব্যস্ত থাকবে।
ওগো জীবন
তুমি কি নীরব হবে না।
ওগো জীবন
তুমি কি প্রাপ্যতা নিয়ে
শুধুই দৌড়াবে।
ওগো জীবন
তুমি কি সংসারের মায়াজালে
বন্দি হয়ে আছো।
ও গো জীবন
তুমি কারো সাথে
প্রতিনিয়ত প্রতিযোগিতা করেছো।
ওগো জীবন
তোমার লোভ কি
আসলেই বেশি।
ওগো জীবন
তোমার কি মন আছে আর
সে কি বৃদ্ধ হবে না।
ওগো জীবন
তুমি কি জানো না
তোমার আয়ু একদিন
শেষ হবে।
ওগো জীবন
তুমি কি জানো
তোমার প্রতিটি কাজের হিসাব
দিতে হবে।
ওগো জীবন
তুমি কি টাকা পেয়ে
বড় লোক হতে চাও।
ওগো জীবন
তুমি কি নিজেকে বিশ্বাস কর।
ওগো জীবন
তুমি কি সত্যের পথ অন্বেষন কর।
ওগো জীবন
তুমি কি পরকালকে বিশ্বাস কর।
ওগো জীবন
তুমি কি ফুলকে
ভালবাসো।
ওগো জীবন
তোমাকে ভাল রাখার জন্য
আমি কত কি করি।
ওগো জীবন
আমি তোমাকে নিয়ে ভাল আছি
ইহাই আমার শান্তনা।
ওগো জীবন
এ কালে রূপ রস গন্ধ আর চাই না।
ওগো জীবন
তোমাকে সাজাতে চাই
প্রিয় রাসুলের নিয়ম,
আমলের অনুকরনে।
ওগো জীবন
তুমি নিদান কালে আমাকে
বিশ্ব দরদী রাসুলের
শাফায়েত নসিব করিও।
———————————————-


