
প্রকাশিত,১৮, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকে
যশোরের বেনাপোলের পুটখালি ইউনিয়নে বালুন্ডা গ্রামে একটি পুকুর পাড় থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
শনিবার(১৮নভেম্বর) ভোরে পুকুরের পাড় থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবরে বালুন্ডা বাজারে পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে।
এমন সংবাদে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৮/১১/২০২৩


