print news || Dailydeshsomoy

অনলাইন ডেস্কঃ

গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান চালানো আল-শিফা হাসপাতালে অক্সিজেন ও পানি ফুরিয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সেখানে থাকা রোগীরা তৃষ্ণায় চিৎকার করছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানান হাসপাতালটির পরিচালক আবু সালমিয়া।
আবু সালমিয়া বলেন, আল-শিফায় পরিস্থিতি চরম বিষাদময়। হাসপাতালটিতে ৬৫০ এর বেশি রোগী, ৫০০ মেডিকেল স্টাফ ও পাঁচ হাজার বাস্তুচ্যুত বাসিন্দা রয়েছেন। ইসরায়েলি ট্যাংক হাসপাতালের চারদিক ঘিরে রেখেছে। মাথার ওপর ড্রোন উড়ছে। ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো হাসপাতালে ভেতরে তল্লাশি চালিয়েছে।