print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, নভেম্বর,২০২৩

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে ডাকাতিসহ ট্রিপল হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সহিদ উল্যাহ সহিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। লাকসাম উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়ার ইয়াকুব আলীর ছেলে।
১৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে থেকে থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

মামলা ও থানা সূত্রে জানা যায় , প্রায় ১৭ (সতের) বছর পূর্বে ২০০৭ সালে ০৬ জানুয়ারি রোজ শনিবার প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার একটি রাতে মৃত্যুদন্ড প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী সহিদ উল্যাহ ওরফে সহিদসহ আরো কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার বদির পুকুর পাড় সংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে ছিলো।এ- সময় উপজেলার শ্রীয়াং ও রাজাপুর বাজারের দোকান বন্ধ করে কাচাঁমাল ব্যবসায়ী মনিন্দ দেবনাথ’র ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন। তারা বদির পুকুর পাড় এলাকায় এসে পৌঁছালে পথে ডাকাতির উদ্দেশ্যে সহিদ উল্যাহ প্রকাশ সহিদসহ একাধিক ব্যক্তি তাদের গতিরোধ করে সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ার চেষ্টা চালায়। এসময় ডাকাতিদের বাধা দিলে ওই ৩ ব্যবসায়িকে মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলা কেটে নিমর্মভাবে হত্যা করে।
এই ঘটনায় ভিকটিমের ভাই কবির হোসেন বাদী হয়ে ২০০৭ সালে ০৭ জানুয়ারি লাকসাম থানায় খুন সহ ডাকাতি মর্মে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, ধারা-৩৯৬ পেনাল কোড-১৮৬০। আদালতে আসামি সহিদ উল্যাহ সহিদসহ দায়ীদেরকে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন।ঘটনার পর থেকে সহিদ উল্যাহ সহিদ পলাতক ছিলেন।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান , ১৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক হাবিবুর রহমান উপজেলার শ্রীয়াং এলাকা থেকে আসামি সহিদ উল্যাহ সহিদকে গ্রেফতার করে। বুধবার (১৫ নভেম্বর) সকালে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।