
প্রকাশিত,১৫, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোলে সীমান্তের গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন (৪২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৫নভেম্বর) গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামি সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামীর বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেন্সিডিলসহ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৫/১১/২৩


