
নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা করা ইসলামী আন্দোলনের গণমিছিলে ব্যারিকেড দিয়েছে পুলিশ। রাজধানীর শান্তিনগরে তাদের আটকে দেওয়া হয়।
এসময় মিছিলটি ভেঙ্গে যায়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার প্রতিবাদে গণমিছিলের কর্মসূচি নিয়েছিল ইসলামী আন্দোলন।


