
প্রকাশিত, ২১-১২-২০২০
মো: জহুরুল ইসলাম
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় গত শনিবার (১৯- ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কটুক্তিকারী যুবক কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
আকাশ রায় নিরব শনিবার (Akash Roy Nirob) নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এলাকার লোকজন একত্রিত হয়ে তার বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক আকাশ রায় নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস প্রদান করে।
থানা সূত্রে জানা যায়, রবিবার (২০- ডিসেম্বর) সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে (মোবাইল) তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আকাশ রায় নিরব হলো ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গণেশ রায়ের ছেলে।
ডিমলা থানার ইনচার্জ অফিসার সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা জনগণকে যে আশ্বাস দিয়েছিলাম তারই ফলশ্রুতিতে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী আকাশ রায় নিরবকে ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।


