
প্রকাশিত,০৫, নভেম্বর,২০২৩
পাবনা প্রতিনিধিঃ
বেড়া পৌরসভার প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিল রাইসুল ইসলাম তারেক কে নিয়ে মেয়র ফোর্স নামক মেসেঞ্জার গ্রুপে আবল তাবল মন্তব্য করায় কথিত যুবলীগ কর্মী মজিবুর রহমান কে আটক করেছে পুলিশ।
মজিবুর রহমান সানিলা মহল্লার মৃত সাদেক মুসল্লীর ছেলে।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে সে নিজেকে উপজেলা যুবলীগ কর্মী দাবি করেন।
গ্রুপে তিনি লিখেছিলেন যে “কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না কিছুক্ষণ আগে সেই জামাত নেতা আলামিনের পক্ষ নিয়ে সানিলা দক্ষিণপাড়া এক বিচারে গিয়ে এলাকা বাসির গণধোলাইয়ের শিকার প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক এখন বেড়া হাসপাতালে”
এ বিষয় প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক কোনো মন্তব্য করবেন না বলে মুঠোফোনে জানান।
আটকের বিষয় মুঠোফোনে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন কোনো মামলা হয়নি। একটু অভিযোগ ছিলো ভুল বোঝাবুঝি হয়েছিল।
একই দলের লোক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। যিনি বাদি ছিলো তিনি আসছে বললো ভবিষ্যতে এ ধরনের কোন কিছু না করে বলে দেন এই আর কি।


