
প্রকাশিত,০৪, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
:যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২৩) রাত ৮টার দিকে শার্শা থানাধীন মান্দারতলা বহিলাপোতা গ্রামের মাঠ থেকেএকটি লাল-হলুদ রঙের প্লাস্টিকের বস্থায় গাজা সহ শার্শা থানা পুলিশ তাকে আটক করে। আটকৃত আসামি শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে ৮ কেজি গাজা সহ আটক করা হয়।আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোটএ প্রেরণ করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৪/১১/২৩


