print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, অক্টোবর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২টি সোনার বার ও হুন্ডি টাকা সহ ইয়ামিন (২৫)নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০শে অক্টবর)বিকালে ০২ টি স্বর্ণের বার ও বাংলাদেশী নগদ ১২,৫৫,০০০টাকা এবংএকটি মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবির জানান, আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসেবে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময় উক্ত লোকের আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্য কর্তৃক উক্ত লোক এবং তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করা হয়।

পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত লোকের মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০.২৩৪ গ্রাম।

আটকৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করা হয়।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৩০/১০/২০২৩