print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, অক্টোবর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত- বিএনপির ৩১ জন নেতা,কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(২৯ অক্টোবর)রাত থেকে ভোর পয্ন্ত সীমান্তে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানাধিন বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২৯/১০/২৩