print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭-১২-২০২০

বিজয় মোদের অহংকার

কবি, তন্ময়

রক্তহ্ময়ী যুদ্ধ শেষে,
বিজয় যেন সবার কাছে।

লক্ষ শহীদ ত্যাগের বিনিময়ে
তাদের কাছে ঋণী।
মুক্ত হলো আমাদের দেশ,
স্বাধীন বাংলা ভূমি।

কত রক্ত কত ত্যাগ,
মা হারালো ছেলে।
বঙ্গবন্ধুকে রাখলো বন্দী,
অন্ধকারের জেলে।

অবশেষে আসলো যেন,
সেই মহান দিন।
সবার মন যে জুড়ে ছিল,
বিজয় আনন্দে রঙিন।

রক্ত দিয়ে আনল বিজয়,
তুলনা হয় না যার।
সবার মন সেজে সে আজ,
বিজয় মোদের অহংকার।

লেখক:
মোফাসেরুল হক তন্ময়

প্রাক্তন শিক্ষার্থী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ।