
প্রকাশিত,২৩, সেপ্টেম্বর,২০২৩
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি উদ্দোগে এক দোয়া মাহফিল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদে আছর হযরত শাহ আমানত (রাঃ) মজার প্রাঙ্গণে শাহাজাদা এনায়েত উল্লাহ খানের পরিচালনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত আনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির সাবেক সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য, সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন জেলা বি এন বি এন পির সাবেক যুগ্ন সম্পাদক জিয়া উদ্দীন চৌধুরী আসফাক, বোয়ালখালী পৌরসভা সাবেক মেয়র আবুল কালাম আবু,সাতকানিয়া পৌরসভা সাবেক প্যানেল মেয়র নবাব মিয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম আবদুল্লাহ, সাবেক কাউন্সিলর আবু তাহের বি এস সি, , লিগাল এইড কমিটির দক্ষিণ জেলার সচিব এরশাদুর রহমান রিটু,পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, হাজী দ্বীন মোহাম্মদ, মো ইব্রাহিম, নুরুল আমিন মধু, মো মামুন, মো সেলিম মাষ্টার , মো জাফর, মো নজরুল, সহ নেতৃবৃন্দ। এসময় সাবেক পটিয়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, কিছু দাবি সংবলিত করে একদফা দাবি চূড়ান্ত করা হচ্ছে সরকার পতন আন্দোলনের । যার মধ্যে প্রধান বিষয় সরকারের পদত্যাগ। আরও রয়েছে-সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার এবং কর্মসূচির মধ্যে সভা-সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, লংমার্চ ও রোর্ডমার্চ, সব শেষে ঢাকামুখী ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি ও নির্বাচন কমিশন, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার ভাবনাও রয়েছে বিএনপি হাইকমান্ডের। তিনি বলেন, শেখ হাসিনার কাছে পদত্যাগের দাবি জানাব না বিএনপি। বিএনপি’র মহাসচিব আন্দোলন সংগ্রামের রাজপথে থাকার ঘোষণা দিয়েছে দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি আশাবাদী
কাউকে পদত্যাগ করানো যায় না। প্রতিটি ফ্যাসিস্ট সরকারকে জনগণ শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করে।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
২২/০৯/২৩ ইং


