
প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২৩
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তরুণীর মরদেহ উদ্ধার।
গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার থেকে অজ্ঞাত তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পাগলা থানার ওসি (তদন্ত) সজীব রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পাগলা থানার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে অজ্ঞাত তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পাগলা থানা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।’
ওসি (তদন্ত) সজীব রহমান আরও বলেন, ‘লাশ উদ্ধার করা হলেও লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তরুণীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তরুণীর মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।


