print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর একটি অপারেশন দল ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউপির কৃষ্ণ গোবিন্দপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা সহ চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্য, মোঃ আইয়ুব নবী (২৬) (মূলহোতা) পিতা-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-মোছাঃ নোবাহার, সাং-বড় ইদ্রারামোড় (ইসলামপুর), মোঃ সাগর আলী (২৪), পিতা-মোঃ মতিউর রহমান, মাতা-মোছাঃ ফেরদৌসী বেগম, মোঃ আলী হোসেন (২৫), পিতা-মৃত আঙুর, মাতা-মোছাঃ বেবি, মোঃ মিনার (২৩), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ সুরেজা বেগম, সর্ব সাং-মসজিদ পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ দেরকে ২টি ইজিবাইক সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো। এই বিষয়ে জানার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তারিখ অটোচুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা সহ ৪ জন সক্রিয় সদস্যকে ইজিবাইক সহ র‌্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও চুরি এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।