print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২৩


পটিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের পাশাপাশি সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।

শেখ হাসিনা সরকার মেট্রোরেল, উড়াল সড়ক, বঙ্গবন্ধু ট্যানেল, স্যাটেলাইট, পদ্মাসেতু সহ মেধা প্রকল্পে’র মাধ্যমে দৃশ্যমান উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সে উন্নয়নে ইর্ষান্বিত হয়ে দেশ-বিদেশী ও বিএনপি জামায়াত শিবির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের উদ্যোশে আরো বলেন, (বদিউল আলম) আমি তৃণমূল, রাজপথ, কারাগার, স্বৈরাচার, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তিল তিল করে গড়ে ও দীর্ঘ ৪৪ বছরের ধারাবাহিক রাজনৈতিক কর্মী।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জনগণের কাছে পরীক্ষা দেওয়া রাজনৈতিক কর্মী। পটিয়ার আপামর জনতার কাছে আমি ঋণী। আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যাশা হচ্ছে, সম্মেলন হলে দলীয় পদ চাই। নির্বাচন এলে দলীয় মনোনয়ন চাই। আমি যদি নৌকার হকদার, দাবিদার হই সব বিবেচনায় তা হলে দল তো নিশ্চয়ই, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিরাশ করবেন না। এ আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের পত্রিকায় আমার রাজনীতি জীবনের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের বিষয় তুলে ধরে আমাকে এগিয়ে দিন আর আমির আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে অ পটিয়ার হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।
তিনি গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) পটিয়া প্রেসক্লাবের সামনে একটি রেস্তুরায় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পটিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।

পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোখতার আহমদ আরিফ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজল দৌলতী, আবু ছৈয়দ লালু, রিটন বড়ুয়া, ইকবাল হোসেন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, সুজন বড়ুয়া, মোঃ সাইফুদ্দীন সাইফু, জেলা যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক, সিদ্ধার্থ বড়ুয়া, সাহাবুদ্দীন সাদি, মোঃ রুনেল, মোঃ মাহাবু, মোঃ বাবলু, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুর শুক্কুর, ছৈয়দ নুর, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, মোঃ জাহেদসহ পটিয়ার সকল কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৭/০৯/২৩