print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, সেপ্টেম্বর,২০২৩

গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নিজ ঘর থেকে শাপলা বেগম (৩৫)নামে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পাগলা থানার পুলিশ।

নিহত শাপলা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়ার দুই স্ত্রীর মধ্যে শাপলা ছোট স্ত্রী। প্রায়ই পরিবারের লোকজনের সাথে তার ঝগড়া হতো। আজও সকালে ঝগড়া হয়। পরে দুপুরে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাপলায় মরদেহ উদ্ধার করে।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।