
প্রকাশিত,১৬, সেপ্টেম্বর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী বলেছেন, সিএনজি অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন চালকদের হাইওয়ে ও ট্রাফিক পুলিশ হয়রানি বন্ধ করতে হবে।
না হয় সিএনজি চালক ও অটোরিক্সা চালকরা আন্দোলন করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে তিনি ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে মানবিক হয়ে কাজ করতে হবে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় পটিয়া মুন্সেফ বাজার এমপি’র কার্য়লয়ে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ ও বিভিন্ন সিএনজি ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগের পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মল হক এর পরিচালনা এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, দক্ষিণ জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, পটিয়া উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, পৌর সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, সাইফুল ইসলাম, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক নেতা সুমন ইসলাম, আবদুল নুর, আকতার হোসেন, শামসুল আলম, ইউসুফ, মহসিন, মোস্তাক, মন্নান, কফিল, তারেক প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ট্রাফিক পুলিশ একটি সিন্ডিকেট গঠন করে ব্যাটারি চালিত অটোরিক্সা কথায় কথায় মামলা দিয়ে হয়রানি , শ্রমিকদের মারধর সহ টাকা আদায় করে আসছে। এ ব্যাপারে দুই শতাধিক বিভিন্ন যানবাহন পরিবহন শ্রমিকরা হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি কে লিখিত অভিযোগ দেন। হুইপ শামসুল হক চৌধুরী বিষয়টি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রযোজনীয় ব্যাবস্তা নেওয়ার আশ্বাস দেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রা
১৫/০৯/২৩


