
প্রকাশিত,১৫, সেপ্টেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের শার্শায় ৩৫০ বোতল ফেন্সডিল সহ কুদ্দুস আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অগ্রভূলট সীমান্তে এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত আসামী শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে ।
শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান,গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৫/৯/২৩


