print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল বন্দর এলাকায় একটি ঘর থেকে ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাবের করা মামলার প্রধান আসামী বাড়ির মালিক বাদল হোসেন কে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে তাকে আটক করা হয়।সে বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান,বেনাপোল থেকে র‌্যাব কর্তৃক ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাব সদস্যরা বেনাপোল থানায় একটা মামলা দায়ের করেন । মামলার আসামী করা হয় ঘরের মালিক বাদল হোসেন কে।আটকের ভয়ে সে পালিয়ে ছিলেন । এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে । ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রেরক
সোহাগ হোসেন বেনাপোল
০৩/০৯ /২৩