print news || Dailydeshsomoy

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি পরিত্যাক্ত পাকা ঘর থেকে ১৮ টি ককটেল উদ্ধার করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

শনিবার(২সেপ্টেবর) বিকাল ৪টার সময় র‌্যাব বাদল সদ্দার এর বাড়ি থেকে ২টি বালতি সহ এ ককটেল গুলো উদ্ধার করে।এ সময় কাউকে আটক করতে পারেনি।

র‌্যাব যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমান ককটেল মজুত রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ টি ককটেল উদ্ধার করা হয়। ককটেল গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।এ ব্যাপারে একটি মামলা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের পরিত্যক্ত ঘরটি পরিদর্শন করে জানান, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা হয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা হবে এবং কে বা কারা ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রেরক
সোহাগ হোসেন বেনাপোল
০২/০৯ /২০২৩