print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, আগস্ট,২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগরের সবুজবাগ থানার এলাকায় আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে রাহেলা বেগম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে একশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

রবিবার (২৭আগস্ট ২০২৩) রাত দশটার দিকে টঙ্গী পূর্ব থানা এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী রাহেলা বেগম(৫২) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাড়া শান্তির বাজার এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। সে সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের টেম্পু স্টেশন এলাকায় ৪০৩ নাম্বার বাড়িতে ভাড়া থাকতো।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ সূত্রে জানা যায়,
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম, সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পুলিশ পরিদর্শক আকরাম হোসেন, পুলিশ পরিদর্শক এ আর এম আল মামুন, এসআই সজিব খান, এএসআই সুবোধ চন্দ্র রায় শুভ, এএসআই মামুন হাসান ও ফোর্সসহ ঢাকা মহানগর সবুজবাগ থানার বাসাবো সিনেমা হলের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সবুজবাগ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।