
———–কবিতা———–

—আনোয়ার চিশতি—-
———নেত্রকোণা———
————————————
বিজয় মানে হাসিখুশি
বিজয় মানে সুখ
এই বিজয় ভরে দিয়েছে
বাংলা মায়ের বুক।
বিজয় মানে স্বাধীন বাংলা
বিজয় মানে বাংলায় ঘোরাফেরা
১৯৭১ সালে বিজয় মানে
স্বাধীনতা লাভ করা।
বিজয় মানে বাংলাদেশ নাম
বিশ্বের বুকে লেখা
বিজয় মানে পরাধীনতার মধ্যে
আর না থাকা।
বিজয় মানে ১৬ ডিসেম্বর
নানা অনুষ্টানে থাকা
বিজয় মানে সন্ধা কালীন
দেশের গান গাওয়া।
বিজয় মানে লাল সবুজের পতাকা
সারাদিন উড়িয়া রাখা
বিজয় মানে রং বেরংগে
শহরে ছবি আঁকা।
বিজয় মানে কুচকাওয়াজ আর
যেমন খুশি তেমন সাজা
বিজয় মানে বাংলার ঢুলি
জোরে ঢোল বাজায়।
বিজয় মানে মনের সুখে
নানা রুচির খাবার খাওয়া
বিজয় মানে মন উল্লাসে
বুড়িগঙ্গায় নদীয় নৌকা বাওয়া।
বিজয় মানে কবির লেখা
বাংলার কবিতা গাওয়া
বিজয় মানে সারাজীবনের
বাঙ্গালী সব চাওয়া।
বিজয় মানে বাংলাদেশকে
ডিজিটাল রুপে গড়া
বিজয় মানে সৈনিক সেজে
বিমানে বাংলার আকাশে উড়া।
বিজয় মানে কংস নদীর
পাড় দিয়ে ঘোরা
বিজয় মানে খুশি মনে
হাসে কৃষক বুড়া।
বিজয় মানে বাংলার মানুষ
ঘুরছে বিশ্ব জোড়া
বিজয় মানে বাংলার মান
রাখবো সকলে মোরা।
—————————————-
তাং১৬/১২/২০২০ইং।


