print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫-১২-২০২০
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ভারতে পাচারের কালে২৪টি স্বর্ণের বার সহ বাকি বিল্লাহ (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৫ডিসেম্বর)বিকাল ৬টার সময় বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে।

বেনাপোল ৪৯ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শহিদ জানান,গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল আমড়াখালি সীমান্ত চেকপোস্টে অভিযান চালিয়ে বেনাপোল গামী লোকাল বাস থেকে২৪টি স্বর্ণ বার সহ আটক করা হয়।আটকৃত স্বর্ণের ওজন ২কেজি১০গ্রাম মূল্য ১কোটি ৪০লক্ষ ৭০হাজার টাকা।আটকৃত আসামীকে স্বর্ণ সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।