print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, আগস্ট,২০২৩

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

১৫ আগস্ট ২০২৩ তারিখ ৯:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া কর্তৃক স্থানীয় (গোবরাতলা ইউনিয়ন) ৫০ জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও ১৫ আগস্ট ২০২৩ তারিখ ৩:০০ ঘটিকায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানজিদা ইসলাম সিলভী ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে উক্ত ক্যাম্পেইনে স্থানীয় ৩০০ জন অসুস্থ্য গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।