
প্রকাশিত,১২, আগস্ট,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগরের বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর একটি দল।
বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) বিকেলে মহানগরের বাড্ডা থানা এলাকার থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃত আকাশ ভুট্টো কুমিল্লার হোমনা থানার মোরগারচর এলাকার মৃত মতিন মিস্ত্রীর ছেলে। সে ঢাকা মহানগরের দক্ষিণ বাড্ডা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় থেকে এ ব্যবসা পরিচালনা করত।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আকরাম হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ আর এম আল মামুন, এসআই (নিরস্ত্র) রাকিবুল হাসান, এএসআই (নিরস্ত্র) সুবোধ চন্দ্র রায় শুভ, এএসআই (নিঃ)/ মোঃ মোবারক হোসেন ও ফোর্সসহ ঢাকা মহানগর বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা ইউলুপ এর নিচে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার পোস্ট অফিস রোড, পাঁচতলা বাজার, ওয়ার্ড নং- ৩৭, হাজী আলমাস আলী উচ্চ বিদ্যালয় এর গেইট এর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হইয়া ১জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৮শত গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাড্ডা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-২৩ তারিখ- ১০/০৮/২০২৩ খ্রি.।


