print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, আগস্ট,২০২৩

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করণে জেলা পরিষদের মিলনায়তন কক্ষে
দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) দুর্নীতি প্রতিরোধ কমিটি গাজীপুর এই দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি গাজীপুর কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় গাজীপুর জেলা কলেজ ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজকে হারিয়ে গাজীপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কাজী আজিমউদ্দিন কলেজ এবং রানার্স আপ হয়েছে গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।

কাজী আজিমউদ্দিন কলেজের দলনেতা একরামুল হক জিহাদ বলেন “আমাদের কলেজ এই প্রথমবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। কলেজের এই অর্জনে নেতৃত্ব দিতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় কাজী আজিমউদ্দিন কলেজের প্রথম বক্তা ছিলেন তাসনিম রাচি, দ্বিতীয় বক্তা ছিলেন মোঃ আরিফ উজ্জামান।

গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর এম. এ বারী।