
প্রকাশিত,০৪, আগস্ট,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক (DLG) রাজশাহী, মো. এনামুল হক।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে তিনি জেলা পরিষদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
পরে তিনি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো:- রুহুল আমিন ও জেলা পরিষদ এর নির্বাচিত সদস্য এবং জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো:- সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, জেলা পরিষদ সদস্য কবির খান (গোমস্তাপুর) সদস্য মো. তারিকুজ্জামান সুমন (নাচোল) সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম( সদর) সংরক্ষিত নারী সদস্য সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর), জেলা পরিষদ এর সার্ভেয়ার সফিকুল ইসলাম।
পরে তিনি জেলা সদরের আলিনগর ডালিমবাড়িয়া জামে মসজিদ ও সদর উপজেলার চর অনুপ নগর মোল্লাপাড়া জামে মসজিদের (২০২১/২২ অর্থ বছর) বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের কাজ সরজমিন পরিদর্শন করেন।


