print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৪-১২-২০২০
রংপুর জেলা প্রতিনিধি ঃ

রংপুরের হারাগাছে তিস্তার চরাঞ্চলে মোটরসাইকেলের সিটের নিচে ফেনসিডিল পরিবহনের সময় শফিকুল ইসলাম ও হায়দার আলী নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আরপিএমপি পুলিশ।

শফিকুল ইসলাম (৩৫) আরাজি গূলাল হুদাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং হায়দার আলী (৩০) পরশুরাম থানা বালাকুমার গ্রামের লাভলু মিয়া ছেলে ।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, টাংরির বাজার এলাকা থেকে অভিনব কায়দায় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে পাচার করে নিয়ে যাওয়ায় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় মোটরসাইকেলের সিটের নিচে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুই মাদক কারবারিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে সোপর্দ করা হবে।