print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৪-১২-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে বান্দরবান আওয়ামীলীগ কার্যালয়ের এই দিবসটি যথাযথ ভাবে পালিত হয়েছে।

আলোচনা সভাপতি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ সভাপতি সত্যহার পনজি ত্রিপু্রা, বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহম্মদ ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত দাশ, দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, উপ-প্রচার সম্পাদক আব্বুল কালাম মুন্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী তিংতাংম্যা মারমা, বাংলাদেশ আওয়ামীরীগ যুবলীগ আহব্বায়ক কেলুমং মারমা, যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, কৃষক লীগ সভাপতি পাপন বড়ুয়া সহ আওয়ামীলীগ যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিক লীগ সকল সংগঠনে উপস্তি ছিলেন।

এই সময় বক্তারা বলেন ,পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী ঐ নিধনযজ্ঞ চালায় তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে- তা নিশ্চিত করা।

আমাদের সব সময় সজাগ থাকতে হবে যেন অপশক্তি আবার মাথা চারা দিয়ে না পারে। একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে এদেশের দোসরদের সহযােগিতায় পাক হানাদার বাহিনী হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ হাজারাে বুদ্ধিজীবীকে। সেই থেকে ১৪ ডিসেম্বর দিনটিকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে, পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।