
প্রকাশিত,২০, জুলাই,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার বিকালে স্থানীয় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শান্তি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিগাতলা গিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান ও হাজি দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আলামীন চাঁন, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম,জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, শহর আওয়ামী লীগের সম্পাদক পারুল আক্তার জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু, প্রমুখ।
জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন।
তারিখ -২০-৭-২৩ইং


