print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, জুলাই,২০২৩

বরিশাল প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় উভয় পক্ষের কম করে হলেও ৬ জন আহত হয়েছে। আহতরা বানারীপাড়া স্বাস্থ্য কম্প্লেক্স, বরিশাল শেরে বাংলা, স্বরুপকাঠী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বানারীপাড়া উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক সবুর খানের নেতৃত্ব এ হামলার সূত্রপাত হয়।
। আহতরা হলেন উপজেলা যুবদল নেতা সুমন, বি এন পির যুগ্ন আহবায়ক সবুর খান, আবদুল্লাহ,
আসিফ খান পিতা, সবুর খান রাসেল পিতা মজিবর ফকিরসহ আরো ২/১ জন। অভিযোগে জানা যায় বানারীপাড়া উপজেলা বি এনপির আহবায়ক শাহ আলম মিয়া দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে উদয়কাঠির নিজ বাড়িতে এলে তাকে দেখতে তার বাড়িতে যান জিয়া মঞ্চ এর সহ সাধারন সম্পাদক এস এম তারেক সরদার, শ্রমিক দলের সাধারন সম্পাদক জুয়েল লস্কর, মিলন বেপারী, মিজান, সুমন বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাঝ পথে চায়ের দোকানে দেখা হয় উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক সবুর খানের। সবুর খান চায়ের বিল দিতে চাইলে সুমন বেপারী বলেন থাক ভাই,আপনার দেয়া লাগবে না, আমরা দলের জন্য সব কিছু করি কিন্তু আপনি আমাদের কোন জায়গাতেই আসতে দেন না, আপনার চায়ের বিল দিতে হবে না। বিষয়টি ওখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে তারেক সরদার, জুয়েল লস্কর, সুমন বেপারী,মিলন, মিজান
বাইশারী চলে আসে। মিলন জানায় আমি ও তারেক সরদার দাড়িয়ে কথা বলতে ছিলাম। হঠাৎ সবুরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল এসে সুমন বেপারীকে খুজতে থাকে। তাদের কাছে জিজ্ঞাসা করে সুমন কোথায়। সুমন বেপারী বড় মাস্তান হয়ে গেছে ওরে শিক্ষা দিতে হবে। কথার কাটাকাটিতে
সবুর, তার ছেলেরা, ভাইগ্নাসহ সবাই মিলন ও তারেককে চর থাপ্পর শুরু করে। গ্যানজাম শুনে পাশের ইটের রাস্তায় থাকা মিজরন, সুমন ও জুয়েল লস্কর এগিয়ে আসলে মারামারির ঘটনা ঘটে। এতে দুপক্ষের ৫/৬ জন আহত হয়। সুমন জানায় সবুর বাইশারীতে রাম রাজস্ব কায়েম করতে চায়। বি এন পির প্রকৃত কর্মীদের বাদ দিয়ে ওর আত্মীয় স্বজনদের পোস্ট পজিশন দিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। নিজের ক্ষমতা জাহির করতে আমাদের উপর হামলা করছে। আমরা প্রতিহত করেছি মাত্র। এ বিষয়ে সবুর বলেন আমান জন্য নাকি ওরা দলের পোষ্ট পায়নি তাই আমাদেন উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে আমি সহ আমার ছেলেরা গুরুতর আহত হয়।