print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২-১২-২০২০
শফিক আল কামাল (পাবনা)ঃ

পাবনায় র‌্যাব-১২’র অভিযানে ০৩ টি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্রসহ মো. নাছির ওরফে দোলন (২২) কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের মো. কাশেম শেখ’র ছেলে।

র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার (১১’ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল পাবনা পৌরসভার ৯নং ওয়ার্ডের মেড়িল সড়কের মেড়িল কোম্পানীর ১নং গেট এলকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত মো. নাছির ওরফে দোলনের নিকট থেকে ০৩ টি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্র উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।