print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুন,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার বিকেলে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক ও ১৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের আহ্বায়ক আফসানা ইতি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড় প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর শিববাড়ি মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক(১)সুলতানা বেগম,যুগ্ন আহবায়ক রুমানা আক্তার, সদস্য পারভীন আক্তার, মনোয়ারা বেগমসহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ ময়মনসিংহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।