
প্রকাশিত,২৩, জুন,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে একটি মসজিদের তালা ও গ্রীল ভেঙে ২টি আইপিএসর ও মাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে বড়লিয়া ইউনিয়নের আয়েশা বিনতে আবু বকর (রা:) জামে মসজিদে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, পটিয়া উপজেরার বরলিয়া ইউনিয়ন্থ ফতে আলী মুন্সির বাড়ির আয়েশা বিনতে আবু বকর (রা:) জামে মসজিদ প্রকাশ ফতে ইসুফ রহমানিয়া জামে মসজিদে বৃহস্পতিবার রাতে তালাবদ্ধ করে সকলে চলে যান। রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর মূল দরজার তালা ভেঙ্গে ১২ ভোল্টের ২টি আইপিএস ব্যটারি ও একটি মাইকের ব্যাটারিসহ মোট ৩টি ব্যাটারি এবং ২টি মাইকের আজোয়া মেশিন চুরি করে। মসজিদের মোতায়াল্লী মো. দিদার হোসাইন বাদি হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন মসজিদের তালা ও গ্রীল ভেঙে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
২৩/০৬/২৩ ইং।


