print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, জুন,২০২৩

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে ১৯ মামলার শীর্ষ সন্ত্রাসী ব্লাক শাহীনকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

তৈরি পোশাকের একটি কারখানার ঝুট ব্যবসা দখলে নিতে দু’পক্ষের বিরোধের জেরে ধাওয়া পাল্টা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। গত শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর সদরের আদাবৈ’র গ্রামের নেক্সট এক্সপোর্ট জোন ফ্যাক্টরীর সামনে গার্মেন্টস ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে ধাওয়া পাল্টা ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে আতিকুর রহমান, শাহাদাৎ ও ঝুট ব্যবসায়ীর স্ত্রী সহ দু’জন গুলিবিদ্ধ হয়। এসময় একটি পক্ষ কয়েক রাউন্ড গুলি ছুড়ি। পরবর্তীতে আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আদাবৈ’র এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

স্থানীয় করিমা বেগমের অভিযোগের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় গত শনিবার ১৪৩/৩২৩ ধারায় মামলা রুজু হয়। এর প্রেক্ষিতে জিএমপি’র সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সদর থানার ছোট দেওড়া এলাকা থেকে গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামী রাকিবুল ইসলাম শাহীন ওরফে ব্লাক শাহীন সহ তার ৯ জন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান বলেন, ছোট দেওড়া এলাকায় তার নিজস্ব ডিস ও ইন্টারনেট ব্যবসার অফিস কক্ষ থেকে রবিবার রাত সোয়া দুইটার দিকে অভিযান পরিচালনা করার সময় তার অফিস কক্ষের তালা ভেঙে সোফার নিচ থেকে লোহার তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, খুন ও অস্ত্র মামলা সহ মোট ১৯ মামলা রয়েছে এবং কয়েকটি মামলার চার্জশির্টভুক্ত আাসামী