
প্রকাশিত,১৭, জুন,২০২৩
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ঘের সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ারুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে বাগেরহাট মেরিন ইন্সটিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত অবস্থায় আনোয়ারুল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৫টায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ারুল বাগেরহাট বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। সে বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
মোঃ কামরুজ্জামান
বাগেরহাট প্রতিনিধি।


