
প্রকাশিত,১৫, জুন,২০২৩
সাইদুল মোল্লা, মুরাদনগরঃ
মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার।
সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর নাবালক, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এম কে আই জাবেদ, স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ জামাল হোসেন, ডাঃ নাজিম উদ্দিন প্রমূখ।
অভিভাবক সমাবেশ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এম এ শাহজাহান সওদাগর, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছাদেকুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মর্জিনা বেগম, মোঃ জয়নাল আবেদীন মেম্বার, মো: সানজু, শাহ আলম, মর্জিনা আক্তার, বিল্লাল হোসেন, ডা নজরুল ইসলাম, মরিয়ম আক্তার, রোজিনা আক্তার, মাহাবুব হোসেন, আব্দুর রহমান প্রমূখ।
এছাড়াও সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমাবেশে শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


