
প্রকাশিত,১৪, জুন,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (১৪জুন) বিকালে ভারতের পেট্রাপোল পুলিশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে যৌথ ভাবে তাদেরকে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আরিফুল(২৭),আলামিন(৩২),বাদশা(২৯),কায়ছার(৩৩),কামাল(৩৭),সুমন(৩৫),
বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানায়, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালাল চক্র
প্রতারনা করে তাদেরকে ভারতে ফেলে পালিয়ে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় চেন্নাই পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে বেসরকারি এনজিও সংস্থা নিজেদের শেল্টার হোমে রাখে।কারাভোগ শেষে দু দেশের চিটির চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে পোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা আইনি সহয়তা দিতে তাদেরকে গ্রহন করেছেন।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৪/৬/২৩


