print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, জুন,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

অদ্য ১৪ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ বুধবার সকাল ০৯.০০ ঘটিকায় দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব শরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল), দিনাজপুর।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট সাতটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।

উক্ত মাস্টার প্যারেডে কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয় ।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নানা রকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর জেলার সকল সার্কেল, সকল থানার অফিসার ইন-চার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।