
প্রকাশিত,১৪, জুন,২০২৩
হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জামালপুর জেলা ও ৭টি উপজেলা শাখার কর্মরত শিক্ষক নেতৃবৃন্দের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩জুন) সকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আছাদুজ্জামান খানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ আকন্দ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, মেলান্দহ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইনুল হক, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি সমস্ত সুযোগ-সুবিধার দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষক/ শিক্ষীকারা উপস্থিত ছিলেন।
তারিখ -১৪-৬-২৩ইং


