
প্রকাশিত,১০, জুন,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে উচ্চ আদালতের গ্রেফতার না করার নির্দেশ অমান্য করে পুলিশ কর্তৃক জেল ফটক থেকে বারবার মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন শুক্রবার দুপুরে স্থানীয় শহরের আজাদ ডাক্তার মোড় হতে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. সোহেল রানা খানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন পৌরসভা গেইটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতৃবৃন্দ।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও আসন্ন জেলা যুবদলের কমিটিতে সদস্য সচিব পদপ্রার্থী মো. সোহেল রানা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সাবেক ছাত্রনেতা ইকরামুল হোসেন মানিক, হাবিবুর রহমান রতন, জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান মানিক, মেহেদী হাসান,খন্দকার মেহেদী হাসান রাজন, মোবারক হোসেন, শামীম খান, সাইদুর প্রমুখ। এসময় জেলা, শহর, সদর উপজেলা, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড যুবদলের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -১০-৬-২৩ইং


